ঢাকাMonday , 16 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুপ্রিমকোর্ট বার নির্বাচন
আওয়ামীপন্থিদের বিজয়ী করতে প্রধানমন্ত্রীর তাগাদা

Link Copied!

Cabinateনিজস্ব প্রতিবেদক : সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামীপন্থি সাদা প্যানেলকে বিজয়ী করতে মন্ত্রিসভার আইনজীবী সদস্যসহ দলের সিনিয়র আইনজীবীদের তাগাদা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ তাগিদ দেন প্রধানমন্ত্রী। বৈঠক সূত্রে এ খবর জানা গেছে।
সকাল ১০টায় শুরু হওয়া বৈঠকের শেষের দিকে এজেন্ডার বাইরে আলোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী তার মন্ত্রিপরিষদের আইনজীবী সদস্যদের উদ্দেশ্য করে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের বিষয়ে এ কথা বলেন। এসময় সরকারের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রীরা উপস্থিত ছিলেন।
এদিকে গতকাল রোববার থেকে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ শেষ দিন। আওয়ামী লীগ (সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ) সমর্থিত প্যানেলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ ইউসুফ হোসেন হমায়ুন। অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি (১) আবুল খায়ের, সহ-সভাপতি (২) মো. তাহেরুল ইসলাম, সম্পাদক- মোমতাজ উদ্দিন মেহেদী, কোষাধ্যক্ষ- মো. আমির হোসাইন, সহ-সম্পাদক- (১) মো. দেলোয়ার মোস্তফা চৌধুরী, সহ-সম্পাদক (২) মো. সুজা-আল-ফারুক প্রার্থী হয়েছেন। সাতটি সদস্য পদে প্রার্থী হয়েছেন একেএম দাউদুর রহমান মিনা, অমিত দাস গুপ্ত, খান মোহাম্মদ শামীম আজিজ, মহিউদ্দিন শামিম, মো. আব্দুল আজিজ মিয়া, মো. হাবিবুর রহমান ও সাবিনা ইয়াসমিন।
অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন- সমিতির বর্তমান সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। অন্য প্রার্থীরা হলেন, সহ-সভাপতি (১) এএসএম মোক্তার কবির খান, সহ-সভাপতি (২) মো. আব্দুল জব্বার ভুঁইয়া, সম্পাদক- এএম মাহবুব উদ্দিন খোকন, কোষাধ্যক্ষ মিসেস শওকত আরা  বেগম, সহ-সম্পাদক (১) মাজেদুল ইসলাম পাটোয়ারী, সহ-সম্পাদক (২) মো. ইউসুফ আলী। সাত সদস্য পদে মো. আনোয়ারুল ইসলাম শাহিন, মো. ফজলুর রহিম, মো. জসিম সরকার, মো. নাসির উদ্দিন খান, মির্জা আল মাহমুদ, রেজাউল করিম ও শামিমা সুলতানা। এছাড়া প্যানেলের বাইরে স্বতন্ত্র পরিচয়ে সভাপতি পদে ইউনুছ আলী আকন্দ ও মো. ওবায়দুল হক পীরজাদা, সহ-সভাপতি নজরুল ইসলাম প্রার্থী হয়েছেন।
এবার সাত সদস্যের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র অ্যাডভোকেট হারুন অর রশিদ।
প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরে সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবী প্যানেল নিরঙ্কুশভাবে বিজয়ী হয়ে আসছে। তাই এবারে আওয়ামীপন্থি আইনজীবীরা বিজয়ের লক্ষ্যে মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে।