ঢাকাMonday , 16 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুপ্রিমকোর্ট বার নির্বাচন: মাঠে সাবেক মন্ত্রীরা

Link Copied!

Ainjibi-somiti-nirbachon-নিজস্ব প্রতিবেদক : সুপ্রিমকোর্ট বারের নির্বাচনে প্রার্থীদের পাশাপাশি ভোটের মাঠে প্রচারণায় নেমেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও আওয়ামী লীগপন্থি প্রভাবশালী এমপি ও সাবেক মন্ত্রীরা। তারা সবাই সকাল থেকে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে দলীয় প্রার্থীদের পক্ষে ভোট চাইছেন।
এ নির্বাচনে বিএনপিপন্থি আইনজীবীরা ‘নীল’ প্যানেল ও আওয়ামী লীগপন্থি আইনজীবীরা ‘সাদা’ প্যানেলে ভোটে লড়ছেন।
নিজ দলের মনোনিত প্রার্থীদের বিজয়ী করতে মরিয়া হয়ে উঠেছেন আওয়ামী লীগ ও বিএনপির হাইকমান্ডও। সবাই এখন তাকিয়ে আছেন ভোটারদের দিকে। গতকাল প্রথম দিনের নির্বাচনেও এসব হ্যাভিওয়েট নেতাদের মাঠে দেখা গেছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রভাবশালী মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মীর নাসির উদ্দিন আহমেদ, সাবেক মন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি এজে মোহাম্মাদ আলী, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, জামায়াতের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকারসহ ডজন খানেক ভিআইপি নীল প্যানেলের পক্ষে সুপ্রিমকোর্টের মাঠে বসে আছেন। বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীদের প্যানেল জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের পক্ষে অবস্থান নিয়েছেন তারা।
অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী প্যানেল আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে অবস্থান নিচ্ছেন সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার এম আমীল উল ইসলাম, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুসহ অনেক ভিআইপি ও প্রভাবশালী ব্যাক্তি সাদা প্যানেলে ভোটের আশায় বসে আছেন।
এদিকে জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ভোট দিতে সুপ্রিমকোর্টে আসেন। এছাড়া সুপ্রিমকোর্টে অবস্থানরত অন্যান্য ভিআইপিরাও সুপ্রিমকোর্টের আইনজীবী। তারা নিজেদের ভোট প্রদানের পাশাপাশি অন্য ভোটারদের কাছ থেকে নিজ দলের মনোনীত প্রার্থীদের জন্য ভোট কামনা করছেন। উভয়পক্ষের ভিআইপিরাই তাদের সাদা ও নীল প্যানেলের প্যান্ডেলের নিচে বসে অবস্থান করছেন।
সুপ্রিমকোর্ট বারের ২০১৫-১৬ সেশনের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে গতকাল রোববার সকাল ১০টা থেকে। সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে ভোটগ্রহণের জন্য মোট ৫০টি বুথ বসানো হয়েছে। ভোটার সংখ্যা ৪ হাজার ৩৬২ জন। এবার সাত সদস্যের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র অ্যাডভোকেট হারুন অর রশিদ।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির এবারের নির্বাচনে সরকার ও বিএনপিপন্থি দুইটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে প্যানেলের বাইরে সভাপতি ও সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরো তিনজন প্রার্থী। ১৪টি পদের বিপরীতে দুই প্যানেল ও আরো তিন জন মিলে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আওয়ামী লীগ (সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ) সমর্থিত প্যানেলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট মুহাম্মদ ইউসুফ হোসেন হমায়ুন। অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি (১) আবুল খায়ের, সহ-সভাপতি (২) মো. তাহেরুল ইসলাম, সম্পাদক- মোমতাজ উদ্দিন মেহেদী, কোষাধ্যক্ষ- মো. আমির হোসাইন, সহ-সম্পাদক- (১) মো. দেলোয়ার মোস্তফা চৌধুরী, সহ-সম্পাদক (২) মো. সুজা-আল-ফারুক প্রার্থী হয়েছেন। সাতটি সদস্য পদে প্রার্থী হয়েছেন একেএম দাউদুর রহমান মিনা, অমিত দাস গুপ্ত, খান মোহাম্মদ শামীম আজিজ, মহিউদ্দিন শামিম, মো. আব্দুল আজিজ মিয়া, মো. হাবিবুর রহমান ও সাবিনা ইয়াসমিন।
বিএনপি ও জামায়াত সমর্থিত প্যানেলে সভাপতি পদে প্রার্থী হলেন- সমিতির বর্তমান সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি (১) এএসএম মোক্তার কবির খান, সহ-সভাপতি (২) মো. আব্দুল জব্বার ভুঁইয়া, সম্পাদক- এএম মাহবুব উদ্দিন খোকন, কোষাধ্যক্ষ মিসেস শওকত আরা  বেগম, সহ-সম্পাদক (১) মাজেদুল ইসলাম পাটোয়ারী, সহ-সম্পাদক (২) মো. ইউসুফ আলী। সাত সদস্য পদে মো. আনোয়ারুল ইসলাম শাহিন, মো. ফজলুর রহিম, মো. জসিম সরকার, মো. নাসির উদ্দিন খান, মির্জা আল মাহমুদ, রেজাউল করিম ও শামিমা সুলতানা।
এছাড়া প্যানেলের বাইরে স্বতন্ত্র পরিচয়ে সভাপতি পদে ইউনুছ আলী আকন্দ ও মো. ওবায়দুল হক পীরজাদা, সহ-সভাপতি নজরুল ইসলাম প্রার্থী হয়েছেন।