ঢাকাSunday , 29 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতার আশ্বাস দিয়েছে কানাডা: আমীর খসরু

Link Copied!

বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং নির্বাচন, শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতার আশ্বাস দিয়েছেন কানাডার হাইকমিশনার। রোববার (২৯ জুন) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের আমীর খসরু বলেন, অনেক বাংলাদেশি ছাত্রছাত্রী কানাডায় পড়াশোনা করে। তাদের মাধ্যমে একটি আন্তর্জাতিক সংযোগ গড়ে তোলা যায়। কর্মসংস্থান ও অর্থনীতির অগ্রগতিতে কানাডা কীভাবে ভূমিকা রাখতে পারে, সেসব নিয়েও আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, শিক্ষা ও স্বাস্থ্যখাত নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আমাদের রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে আমরা প্রত্যেক নাগরিকের জন্য স্বাস্থ্যসেবার নিশ্চয়তা দিতে চাই। আমাদের স্বাস্থ্যব্যবস্থা হবে প্রাইমারি হেলথ কেয়ার–ভিত্তিক। ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে আমীর খসরু বলেন, এই সম্পর্ক পরস্পরের প্রতি সম্মানের ভিত্তিতে এগিয়ে যেতে হবে।