ঢাকাSaturday , 28 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রমিক মজলিস ঢাকা মহানগর উত্তরের গার্মেন্টস শ্রমিক ইউনিটের কমিটি গঠন ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত

Link Copied!

উত্তরা পুষ্প কানন মিলনায়তনে শ্রমিক মজলিস ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে গত ২৭ জুন গার্মেন্টস শ্রমিক ইউনিট ও ড্রাইভার শ্রমিক ইউনিটের কমিটি গঠন ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহানগর উত্তরের নির্বাহী সদস্য মু. শাহ আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি মু. সিরাজুল ইসলামের পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মু. শাহাবুদ্দিন আহমেদ খন্দকার, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান, খেলাফত মজলিসের মহানগর উত্তরের সহ- সাধারণ সম্পাদক মাওলানা শাহাদাত হোসাইন।
সভায় মোস্তাফিজুর রহমানকে সভাপতি ও মু. জাহিদ হাসানকে সেক্রেটারী,কামরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, রিপন অর্থ সম্পাদক,সোহেল প্রচার সম্পাদক, মনিরুল ইসলাম অফিস ও প্রকাশনা সম্পাদক, আখতার হোসেন, নাজমুল ও সোহাগকে নির্বাহী সদস্য করে নয় সদস্য বিশিষ্ট গার্মেন্টস শ্রমিক ইউনিট কমিটি গঠন করা হয়।
এছাড়া সভায় সর্ব সম্মতিক্রমে ড্রাইভার শ্রমিক ইউনিট ও নির্মাণ শ্রমিক ইউনিট কমিটি গঠন করা হয়।
১৫ জন বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষ শ্রমিক মজলিসের লক্ষ্য ও আদর্শের সাথে একমত হয়ে যোগদান করেন।