ঢাকাSaturday , 28 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ড. ইউনূসের জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা

Link Copied!

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ৮৫তম জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ জুন) সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে ফুলের তোড়া ও কেক পৌঁছে দেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। এ সময় প্রধান উপদেষ্টার পক্ষে শুভেচ্ছা গ্রহণ করেন তার সামরিক সচিব মেজর জেনারেল (অব.) ফেরদৌসি হাসান সেলিম। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ড. ইউনুস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো শুভেচ্ছা গ্রহণ করে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।