ঢাকাTuesday , 24 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

Link Copied!

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে সাক্ষাৎ শেষে উভয়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। জানা গেছে, দুপক্ষের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি ছিল আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ। বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও পারস্পরিক আগ্রহের বিষয়ে বস্তুনিষ্ঠ আলোচনা হয়। জামায়াতে আমির ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন, দলের নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।