ঢাকাSaturday , 21 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে গেলে পরিণতি পরাজয়: জাহিদ হোসেন

Link Copied!

শনিবার (২১ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন (এনআরএফ) আয়োজিত ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের নেতৃত্ব ও বর্তমান বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘না জুন না ফেব্রুয়ারি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের দায়িত্ব জনগণের হাতে ফিরিয়ে দেন। জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে গেলে পরিণতি পরাজয়।’ এছাড়া আওয়ামী লীগের মত জুলাই শহীদদের নিয়ে দলীয়করণ হলে সব শহীদকে অবমূল্যায়ন করা হবে উল্লেখ করে জাহিদ হোসেন বলেন, ‘সবাইকে যথাযথ মূল্যায়ন করতে হবে। কারণ এই অভ্যুত্থান আওয়ামী দোসর ছাড়া সবার অংশগ্রহণে অর্জন হয়েছে। যারা জিয়াউর রহমানকে অবমূল্যায়নের চেষ্টা করেন তারা আয়নায় মুখ দেখলে দেখবেন তাদের নেতাই দায়িত্ব থেকে পালিয়েছিল।’