ঢাকাTuesday , 3 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সালাহউদ্দিন: নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা বিপজ্জনক

Link Copied!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা বিপজ্জনক, এটা আমরা সরকারকে বোঝানোর চেষ্টা করছি, তারা বুঝতে চায় না। ডিসেম্বরের পরে নির্বাচন অনুষ্ঠিত করার পেছনে পারলে একটি কারণ দেখান। বরং ডিসেম্বরই অনেক দেরি। সংস্কারের মূল উদ্দেশ্যই নির্বাচনকে বিলম্বিত করা। মঙ্গলবার (৩ জুন) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, বিচারের সাথে নির্বাচনকে মেলানো ঠিক হবে না। বিচার একটি দীর্ঘ প্রক্রিয়া। গত ১৭ বছরে সর্বমোট ৭১৮৮টি বিচার নিষ্পত্তি হয়নি। ইতিহাসের নিকৃষ্টতম খুনি হাসিনার এত অপরাধের বিচার অল্প সময়ে করা সম্ভব হবে না, তার অনেক অপরাধ। এর আগে সোমবারও (২ জুন) নির্বাচন নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এদিন বেরিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচন কোনোভাবেই ডিসেম্বরের পরে যাওয়ার কারণ নেই। এমন কোনো সংস্কার নেই, যা এক মাসের মধ্যে করা সম্ভব নয়।