ঢাকাSaturday , 31 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে অভিযান

Link Copied!

ঠাকুরগাঁও শহরের ঘোষপাড়া এলাকায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদারের নেতৃত্বে গত ২৯ মে অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালীন সময়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও নগদ অর্থ জব্দ করা হয়েছে। এ সময় অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পরে তাকে সরকারি অফিসে এমন মালামাল রাখার কোন নির্দিষ্ট কারণ দেখাতে পারেনি। জব্দ করা মালামাল হলো চোলাই মদ, বিদেশি মদ, দেশীয় অস্ত্র ১৪ টি, বিদেশি মদের খালি বোতল ২৬টি, ১৫৫ টি ফেনসিডিলের খালি বোতল, ফেনসিডিল ৮ বোতল, টাপেন্ডাডল ট্যাবলেট ১২ পাতা, ১৮ পুড়িয়া হেরোইনসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য অফিসের পরিদর্শক ফরহাদ আকন্দে কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, জব্দকৃত কিছু মাদক মামলার এজাহারভুক্ত। তবে তিনি সেগুলোর কোন নির্দিষ্ট কাগজ দেখাতে পারেননি।