ঢাকাSaturday , 14 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাসিনা-খালেদার গোঁ ধরলে তো সমাধান হবে না

Link Copied!

Earshadরংপুর প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ চলমান রাজনৈতিক সঙ্কট সমাধান না হওয়ায় ‘চরম হতাশা’ প্রকাশ করে বলেছেন ‘হাসিনা-খালেদা ছাড়া চলমান সমস্যার সমাধান সম্ভব নয়। তাদের দু’জনের হাতেই সমস্যার সমাধান’।
তিনি বলেন, ‘নির্বাচনে এক দল জিতবে আরেক দল হারবে- এটাই নিয়ম। কিন্তু বিএনপি আর আওয়ামী লীগ এ নীতি মানে না। তাদের দু’জনেরই দাবি, তালগাছটা আমার। এভাবে গোঁ ধরে থাকলে তো সমস্যার সমাধান হবে না।’
শনিবার দুপুরে রংপুর মহানগরীর দর্শনায় নিজ বাসভবন পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ সব কথা বলেন প্রধানমন্ত্রীর বিশেষ এ দূত।
মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দিয়ে জাপা চেয়ারম্যান বলেন, ‘সমাধানের পথ কী, তা কেউ জানে না। এ বিষয়ে শেখ হাসিনা আর খালেদা জিয়াই বলতে পারবেন, আর কারও পক্ষে সমাধান করা সম্ভব নয়।’
এরশাদ বলেন, ‘আওয়ামী লীগ দাবি করে ৫ জানুয়ারির নির্বাচন বৈধ হয়েছে। এ কারণে তারা পাঁচ বছর ক্ষমতায় থাকবে।’ মধ্যবর্তী নির্বাচন হওয়ার কোনো কারণও আমি দেখছি না’।
এমন মন্তব্য করে সাবেক এই রাষ্ট্রপতি আরো বলেন, ‘আমি ক্ষমতা ছেড়ে দেয়ার পর একটা সংসদও কার্যকর হয়নি। প্রতিটি সংসদে বিরোধী দল অনুপস্থিত ছিল। তখনো আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও আর মানুষ মারা হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসেনি। বরং গণতন্ত্রকে কবর দেয়া হয়েছে।’
এর আগে সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন এরশাদ। পরে তিনি রংপুর নগরীর পল্লী নিবাসে পৌঁছালে জেলা ও মহানগর জাপার নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় তার ছোট ভাই জাপা প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, জেলা জাপা সভাপতি ও সাবেক এমপি মোফাজ্জল হোসেন মাস্টার, মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।