ঢাকাThursday , 29 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ষাটগম্বুজ এইচএসসি ব্যাচের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

Link Copied!

বাগেরহাটের ষাটগম্বুজ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে এইচএসসি ব্যাচের বিদায় ও কলেজের ব্যবস্থাপনা কমিটির মরহুম সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) বেলা বারোটায় কলেজ মিলনায়তনে কলেজের সভাপতি সদর উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্তের সভাপতিিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমিটির প্রতিষ্ঠাতা সদস্য আনসার উদ্দিন আহমেদ, কলেজের অধ্যক্ষ শেখ মোহাম্মদ জাহিদুল ইসলাম, বিএসসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শামীম হাসান, কে জে এস পি ইউ রাজাপুর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান, বিএনপি নেতা চাকলাদার হাসিবুর রহমান, হারুন শেখ, ইঞ্জিনিয়ার মশিউর রহমান সোহেল, মোতালেব হাওলাদার, হাওলাদার মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ আবুল কালাম, শেখ হায়দার আলী, শেখ আনিসুর রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য, অভিভাবক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আব্দুল্লাহ আল মুনীম, প্রধান অতিথির বক্তব্যে ফকির তারিকুল ইসলাম তিনি বলেন, অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে কলেজটি দাঁড়িয়ে রয়েছে। গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের কোন নেতা এই প্রতিষ্ঠানে পা রাখেনি। কলেজটির উন্নয়নে কোন বরাদ্দ দেয়নি। কলেজ প্রতিষ্ঠা লগ্নে যারা ছিল তাদের অনেকেই আজ পৃথিবীতে বেচেঁ নেই, অনেকে অসুস্থ। আমরাও থাকবো না কিন্তু কলেজটিকে আমরা একটি মানসম্মত কলেজ হিসেবে প্রতিষ্ঠা করে যেতে চাই। আমরা বৈষম্যহীন বাংলাদেশ বসবাস করছি। আমরা চাই বাংলাদেশকে একটি সম্প্রীতির দেশ হিসেবে গড়ে তুলতে। এই কলেজের শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে। সকল শিক্ষার্থীদের শিক্ষাই মনোনিবেশ করে আগামীর বাংলাদেশ গড়ে তোলার প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান প্রধান অতিথি ফকির তারিকুল ইসলাম। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন বারাকপুর বাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা হেদায়েত আলী জিহাদী।