টাঙ্গাইলের মির্জাপুরে ইয়াবাসহ উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জিএস সেলিম সিকদারের স্ত্রী রুবি আক্তার কণাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার দুই সহযোগীকেও গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বুধবার (২৮ মে) রাতে উপজেলা সদরের কলেজ রোডের মনসুর টাওয়ারের ভাড়া বাসা থেকে ৭০পিস ইয়াবাসহ রুবিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য দুই সহযোগী হলেন, পৌর সদরের পুষ্টকামুরী খালপাড়ার স্বপন মিয়া এবং পাশের সখীপুর উপজেলার হাতিয়া রাজাবাড়ি গ্রামের সজীব দেওয়ান। মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, নারীসহ ৩ জনের নামে মাদক আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

