ঢাকাThursday , 29 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

Link Copied!

জয়পুরহাটে দিনদুপুরে নিজ বাড়ির সামনে ছাত্রদল নেতা পিয়াল আহম্মেদকে ছুরিকাঘাতে হত্যা করার ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আলম সিদ্দিক। নিহত পিয়াল আহম্মেদ ইসলামনগরের বাসিন্দা এবং মোহাম্মদ বাচ্চু মিয়ার ছেলে। তিনি শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গ্রেফতারকৃতরা হলেন, ইসলামনগরের আদর্শ পাড়ার রুবেল হোসেনের স্ত্রী নাসরিন আক্তার, একই এলাকার সোহেল রানার স্ত্রী শ্রাবণী আক্তার এবং সদর উপজেলার ভাদসা দক্ষিণ কোচকুড়ি গ্রামের সামছুদ্দিনের ছেলে রাসেল হোসেন। পুলিশ জানিয়েছে, এ হত্যাকাণ্ডের পেছনে পূর্ব বিরোধ কিংবা রাজনৈতিক কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত তদন্তের পর হত্যার মূল উদ্দেশ্য বা মটিভ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।