বিএনপি নির্বাচন চায় কেবল জনগণের স্বার্থে। জুলাই আহতদের তাচ্ছিল্য করছে এই সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে জুলাই আন্দোলনে চোখ হারানো চার আহতকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ্যানি বলেন, দেশে যদি একটি প্রকৃত নির্বাচিত সরকার থাকত তাহলে এই দায় এড়াতে পারত না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘কেবল জনগণের স্বার্থেই নির্বাচন চায় দল। কেন চায়, কী কারণে চায়, তা জনগণের বুঝে নেওয়া উচিত।’
‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের পক্ষ থেকে চোখ হারানো চার বিষপানকারী আহতের খোঁজ নিতে হাসপাতালে গিয়ে তিনি বলেন, এই সরকার জুলাই আহতদের পাশে না থাকলেও বিএনপি সবসময় পাশে থাকবে।
তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে বিএনপি।
এই দায়ভার সরকারেরই ছিল। অথচ সরকার অত্যন্ত তাচ্ছিল্যের সঙ্গে বিষয়টি এড়িয়ে গেছে। আমাদের প্রত্যাশা ছিল, সরকার একটি বিশেষ সেল গঠন করে সর্বোচ্চ সহায়তা দেবে। এ সময় গত বুধবার ঢাকা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জুলাই আহতদের সঙ্গে হাসপাতাল কর্মচারীদের সংঘর্ষের সুষ্ঠু তদন্তের দাবিও জানান তিনি।

