ঢাকাThursday , 29 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে নারীকে লাথি মারা যুবকের শাস্তি চাইলেন শিশির মনির

Link Copied!

চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্রজোটের আয়োজিত মানববন্ধনের হামলায় নারীকে লাথি মারা যুবকের শাস্তি চেয়েছেন সাবেক ছাত্রশিবির নেতা ও আইনজীবী শিশির মনির। এর আগে, নারীকে লাথি মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার (২৯ মে) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এই ভিডিওটি শেয়ার করে দোষীদের বিচার দাবি করেন তিনি। ফেসবুক পোস্টে শিশির মনির লিখেছেন, দ্রুত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। দলীয় পরিচয় আছে কি না সেটা বড় কথা নয়। তার অপরাধ বিবেচনা করে পদক্ষেপ নিন। আশা করি কেউ তার পক্ষ অবলম্বন করবেন না। এদিকে নারীকে লাথি দেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অভিযুক্ত যুবকের নাম আকাশ চৌধুরী। স্থানীয় জামায়াত নেতাদের সঙ্গে তার একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। উল্লেখ্য, জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদ ও রাজশাহীতে গণতান্ত্রিক ছাত্রজোটের ওপর হামলার নিন্দা জানিয়ে এ মানববন্ধন করেছিল তারা। এই হামলায় ছাত্রজোটের ৮ থেকে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।