ঢাকাThursday , 29 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দ্রুত মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে আন্দোলন আরও বেগবান হবে: ইশরাক

Link Copied!

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জানিয়েছেন, দ্রুত শপথ আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে চলমান আন্দোলন আরও জোরদার হবে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে নগর ভবনে চলমান বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন তিনি। ইশরাক জানান, অন্তর্বর্তী সরকার মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে ব্যর্থ হয়েছে। আদালত সিদ্ধান্ত দেওয়ার পরও গড়িমসি করছে, আদালতের নির্দেশনা না মানলে তা হবে অবমাননাকর। তিনি প্রশ্ন তুলে বলেন, একজন মেয়রকে শপথ পড়াতে পারছে না, ভবিষ্যতে নির্বাচিত তিনশ’ সংসদ সদস্যকে কীভাবে এই সরকার শপথবাক্য পাঠ করাবেন? এদিন পূর্বঘোষণা অনুযায়ী নগর ভবনের মূল ফটকের ভেতরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন ইশরাকের সমর্থকরা। গত ১৫ দিন ধরে ঢাকাবাসী ব্যানারে হওয়া এই আন্দোলন বৃষ্টি উপেক্ষা করেই চালিয়ে যান তারা।