ঢাকাThursday , 29 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন-ভাঙচুর

Link Copied!

কুমিল্লা চৌদ্দগ্রাম বীর মুক্তিযোদ্ধা আলী হোসেনের বাড়িতে রাতের আঁধারে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (২৮ মে) গভীর রাতে উপজেলার গুনবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে। আলী হোসেন গুণবতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তার স্ত্রী রাশেদা আখতার উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান। রাশেদার ছোট ভাই মুজিবুর রহমান মঞ্জু এবি পার্টির চেয়ারম্যান। বুধবার বিকালে রাশেদা আখতার জানান, তারা সপরিবারে কুমিল্লা শহরে ভাড়া বাসায় থাকেন। গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে আজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। এতে বসতঘরটির ব্যাপক ক্ষতি হয়। তিনি আরো বলেন, আমার স্বামী আলী হোসেন একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ১৯৭১ সালে ফেনীর বিলনিয়ার সিমান্তে ৪ নং সেক্টরে যুদ্ধ করেছেন। ৫ আগস্টের পর অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের হুমকির মুখে গ্রামের বাড়িতে যেতে পারছেন না। এর আগেও দুষ্কৃতিকারীরা একবার বাড়িটিতে হামলা করে ভাঙচুর করেছিল। মঙ্গলবার দিবাগত গভীর রাতে পুনরায় হামলা চালিয়ে ভাঙচুর শেষে আগুন দিয়ে ঘরের সকল মালামাল জ্বালিয়ে দেওয়া হয়েছে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতারের বাড়িতে হামলার খবর পেয়ে বুধবার ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এই হামলা চালিয়েছে তা তদন্ত করা হচ্ছে। কেন এই হামলার ঘটনা ঘটেছে তারও তদন্ত করা হচ্ছে। তবে লিখিত কোনো অভিযোগ পাইনি।