ঢাকাWednesday , 28 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

Link Copied!

জয়পুরহাট শহরের ইসলামনগর এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে পিয়াল (২৬) নামে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত পিয়াল ছিলেন জয়পুরহাট শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ইসলামনগর এলাকার মোহাম্মদ বাচ্চু মিয়ার ছেলে। স্বজনদের অভিযোগ, স্থানীয় সোহেল, রুবেল, কাওসার ও রাজ্জাক নামের কয়েকজন ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পিয়াল তাদের এ কর্মকাণ্ডের বিরোধিতা করায় দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে পূর্বেও একাধিকবার হামলার শিকার হন তিনি। বুধবারের হামলাটিও সেই পূর্ববিরোধেরই পরিণতি বলে দাবি করেছেন তারা। ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহতের পরিবার ও সহকর্মীরা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে। গ্রেপ্তারে অভিযান চলছে। দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।