ঢাকাWednesday , 28 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

Link Copied!

পুষ্টি বিষয়ে দেশব্যাপী জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ‘শিশু থেকে প্রবীণ-পুষ্টিকর খাবার সার্বজনীন’ প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখে বুধবার (২৮ মে) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উদ্বোধন হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এদিন বেলা ১১টায় একটি শোভাযাত্রা বের হয়ে হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে শেষ হয়৷ পরে হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. সাদিয়া তাসনিম মুনমুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার সুমাইয়া হোসেন লিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান কিবরিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহম্মদ, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তদন্ত প্রজিত কুমার দাস, নার্সিং সুপারভাইজার শিপ্রা রাণী সরকার, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ ইসহাক প্রমূখ। পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুষ্টি সংক্রান্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন, উন্নত মানের খাবার বিতরণ, ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে পুষ্টিবার্তা প্রচার, পুষ্টিস্তর উন্নয়নে ৩টি এতিমখানায় পুষ্টিকর খাবার সরবরাহ, মা সমাবেশ, প্রবীণদের নিয়ে পুষ্টি বিষয়ক আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে।