ঢাকাTuesday , 27 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় বাসের চাপায় অটোরিক্সার যাত্রী নিহত

Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসের চাপায় মিলন মিয়া নামের অটোরিক্সার এক যাত্রী নিহত হয়েছে। জানা গেছে, অটো রিক্সার চালক মিলন মিয়া গত সোমবার পৌনে ৫টার দিকে অটোরিক্সা নিয়ে গোবিন্দগঞ্জ শহরের দিকে আসছিল। পথিমধ্যে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরের বোয়ালিয়া মোড়ে পৌঁছুলে সীমান্ত পরিবহন (ঢাকা মেট্রো-ব ১২-২০৪২) নামে দ্রুতগামী একটি যাত্রীবাহি বাস পিছন থেকে অটোরিক্সাটিকে সজোরে ধাক্কা দিলে অটোরিক্সাটি উল্টে গিয়ে চালক মিলন মহাসড়কের ওপর ছিটকে পড়ে। এ সময় রংপুর থেকে ঢাকাগামী পথের সাথী পরিবহন (ঢাকা মেট্রো-ব-১২-০৪১৩) নামে অপর একটি যাত্রীবাহি বাস মিলনকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক বাসের চালকেরা পালিয়ে গেলেও বিক্ষুব্ধ জনতা বাস দুটিকে আটক করে। নিহত অটোচালক মিলন মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইর (ফকিরপাড়া) গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে। দুর্ঘটনায় অটো চালক নিহতের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে।