জামালপুরের সরিষাবাড়ীতে নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড এমপাওয়ারহার প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উন্নয়ন সংঘ (ইউএস) এর আয়োজনে ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার সিনিয়র মৎস অফিসার দেবযানী ভৌমিকের সভাপতিত্বে ও উন্নয়ন সংঘের মানব সম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক রফিকুল আলম মোল্লা রতি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার রুহুল আমীন বেগ, উপজেলা ফ্যাসলিটটর রবিউস সানিসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষক, সাংবাদিক ও সুধিজন। এ সময় নারী, মেয়ে এবং প্রান্তিক সম্প্রদায়ের সদস্যদের ক্ষমতায়ণ, নাগরিকদের কন্ঠস্বর জোরদার করা এবং নারীর মানবাধিকার এবং জবাবদিহিমূলক শাসন ব্যবস্থার জন্য সহযোগিতামূলক পদক্ষেপ নেয়াসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

