অতি দরিদ্র, অসহায় ও দুঃস্থ ব্যক্তি/পরিবারের মাঝে পবিত্র ঈদ-উল আযাহা উদযাপন উপলক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বরাদ্দপ্রাপ্ত ভিজিএফের চাল ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ও কাজিহাল ইউনিয়নে বিতরণ করা হয়। গত মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় আলাদীপুর ইউনিয়ন পরিষদে আলাদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুস সাকির বাবলু ৯টি ওয়ার্ডের হতদরিদ্রদের মাঝে ভিজিএফের চাউল বিতরণ করেন। এই ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ৪১৫৫ জন হত দরিদ্রদের মাঝে এ চাল বিতরণ করা হয়। তিনি বলেন, সরকারি অনুদান হত দরিদ্রদের মাঝে সুষ্ঠ ভাবে বিতরণ করতে পেরেছি। অপর দিকে একই দিনে কাজিহাল ইউনিয়ন পরিষদেও ৯টি ওয়ার্ডে ৪৬০০ জন হতদরিদ্র কার্ডধারী মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করেন কাজিহাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কাঞ্চন। ভিজিএফ চাউল সুষ্ঠ বিতরণ পরিদর্শনে ছিলেন ফুলবাড়ী উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান। ফুলবাড়ী উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, ঈদুল আযাহা উপলক্ষ্যে দুইটি ইউনিয়নের হতদরিদ্র কার্ডধারী ব্যক্তিদের মাঝে এ চাল সুষ্ঠভাবে বিতরণ করা হয়।

