খুলনা নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল সংলগ্ন এম এ বারী লিংক রোডটি অতি দ্রুত সংস্কারের দাবিতে খুলনা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। ২৬ মে সোমবার বেলা ১১ টায় নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল সংলগ্ন এম এ বারী লিংক রোডে খুলনা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আব্দুল গফফার বিশ্বাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, রূপসা-বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আনোয়ারুল মোল্যা, খুলনা জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক রবিউল করিম, কার্যকারী সভাপতি সাইফুল ইসলাম মল্লিক, যুগ্ম সম্পাদক বাবুল হোসেন, ইয়াসিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম মারুফ, খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী শহিদুল ইসলাম শহিদ। মানববন্ধনে খুলনা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আব্দুল গফফার বিশ্বাস বলেন, এম এ বারী লিংক রোডটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় দীর্ঘদিনেও সংস্কার হচ্ছে না, যার ফলে এই সড়কটি বর্তমানে বেহাল দশায় পরিনত হয়েছে। প্রতিনিয়তই গুরুত্বপূর্ণ এই সড়কটিতে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। অতি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি সড়কটি সংস্কার কাজ শুরু না করে তাহলে ঈদের পরে পরিবহন সেক্টরের সকল সংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে কঠোর আন্দোলনে যাবেন বলে জানান। এ সময় উপস্থিত ছিলেন আঃ আলীম, মতিয়ার রহমান মতি, মোফাজ্জেল হোসেন, ইসমাইল হোসেন, আবুল কালাম আজাদ বাবু, ওহিদুজ্জামান হাওলাদার, আসাদুজ্জামান হারুন, রিয়াজুল কবির, আলি আহম্মেদ, মামুনুর রশীদ, সাকিল শেখ, আঃ রাজ্জাক প্রমূখ।

