ঢাকাTuesday , 27 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে বন বিভাগের অভিযানে আটক ২

Link Copied!

পূর্ব সুন্দরবনের কোকিলমোনি এলাকার ছোট ময়নার খালে বন বিভাগের টহল অভিযানে হরিণ শিকারের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। সোমবার (২৬ মে) রাতের অভিযানে একটি কাঁকড়া ধরার নৌকায় তল্লাশি চালিয়ে দুটি হরিণের কাটা মাথা, শিকারে ব্যবহৃত ফাঁদ এবং ২৬টি কাঁকড়া ধরার যন্ত্র উদ্ধার করা হয়। এ ছাড়া একটি ডিঙ্গি নৌকাও জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন বাগেরহাটের মোংলার উত্তর চাঁদপাই এলাকার বাসিন্দা মামুন ও আব্দুর রহিম। অভিযানের সময় নৌকায় থাকা আরও একজন গভীর বনে পালিয়ে যায়। পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, অনেকেই বৈধ কাঁকড়া আহরণের ছুতোয় সুন্দরবনে প্রবেশ করলেও প্রকৃতপক্ষে তারা হরিণ শিকার করে মাংস পাচার করছে। এই ধরনের অপরাধ রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার (২৭ মে) সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।