ঢাকাTuesday , 27 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

Link Copied!

ঝিনাইদহে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য মনিটরিংয়ের পাশাপাশি মুদি দোকান ও লস্কার ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়য়ের অপরাধে ২ব্যবসায়িক প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৭ মে) দুপুরে সদর উপজেলার নলডাঙ্গা বাজারে সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী এ আদালত পরিচালনা করে আর্থিক জরিমানা করেন। সে সময় মেয়াদ উত্তীর্ন পণ্য বিক্রয় করায় ২ জন ব্যবসায়ীর কাছ থেকে নগদ ৭ হাজার টাকা অর্থিক জরিমানা আদায় করা হয়। ঝিনাইদহ সদর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের নিয়মিত সরবরাহ, মেয়াদ ও স্বাস্থ্যসম্মত পণ্য বিক্রয় নিশ্চিতকরণের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। সে সময় সদর উপজেলার নলডাঙ্গা পুলিশ ক্যাম্পর সদস্যরা অভিযানে সহায়তা করে।