ঢাকাMonday , 26 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে ফসলী জমি নষ্ট করে ঘের ভেড়ী নির্মাণ বন্ধে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

Link Copied!

“জাগো কৃষক, বাঁচাও দেশ” শ্লোগান কে সামনে নিয়ে মনিরামপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফসলী জমি নষ্ট করে একের পর এক ঘের ভেড়ী নির্মাণ বন্ধ ও অনুমোদনহীন অবৈধ ঘের-ভেড়ী অপসারণের দাবিতে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মণিরামপুর উপজেলার ভবানীপুর প্রাইমারি স্কুল সংলগ্ন মাঠে স্থানীয় দশটি গ্রামের কৃষকরা এ সমাবেশের আয়োজন করে। এসময় জয়পুর, ব্রাহ্মণডাঙ্গা, ভবানীপুর, ঢাকুরিয়া, ভোজগাতী, কন্দর্পপুর, হুরগাতী, বেগারীতলা, সমসকাটি, ব্রহ্মপুর গ্রামের শত শত কৃষক সমাবেশে অংশ নেন। সমাবেশে বক্তব্য রাখেন নুরুল ইসলাম মাস্টার, সাইফুল ইসলাম, জাকির হোসেন, মনিরুল ইসলাম পাটোয়ারী, শফিউর রহমান, আনসার আলী সহ আরো অনেকে। সমাবেশে বক্তারা অবিলম্বে অবৈধ ঘের ভেড়ী উচ্ছেদ ও ফসলী জমি নষ্ট করে ঘের ভেড়ী নির্মান বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।