ঢাকাMonday , 26 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদগাঁওতে মাদক সেবিদের হামলায় আহত কাঠমিস্ত্রি

Link Copied!

ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে মাদক সেবনে ও বিক্রিতে বাধা দেয়ায় ধারালো দা-র কোপে মারাত্মক আহত হয়েছে স্হানীয় কাঠমিস্ত্রী তপু (২১)। সে এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পান্জা লড়ছে। আজ সোমবার থানা পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছে। জানা যায়, ইউনিয়নের জলদাশ পাড়ার স্কুল সংলগ্ন স্হানে একটি মাদকসেবী গ্রুপ মাদক সেবন ও কেনাবেচা করে আসছে। বাড়ির সন্নিকটে এ অপকর্মে বাধা দিলে ক্ষীপ্ত হয়ে ধারালো দা দিয়ে অতর্কিত হামলা করে কাঠমিস্ত্রী তপুর উপর। মাটিতে লুটে পড়লে লোকজন তাকে প্রথমে ঈদগাঁও এবং পরে চট্রগ্রামে নিয়ে যায়। শনিবার সকালে প্রেমলালের দোকানের সামনে ঘটনাটি ঘটে।আহতের পিতার নাম নামত্রিপুরাম জলদাশ। তার মাতা রবিবার ঈদগাঁও থানায় একটি এজাহার দায়ের করে। সোমবার পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছে।