ঢাকাMonday , 26 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ আটক-১

Link Copied!

ঈশ্বরগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ এক যুবককে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। সোমবার ঈশ্বরগঞ্জ পৌরসভার মুক্তিযোদ্ধা চত্বর থেকে ৭৭৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই যুবককে আটক করা হয়। আটককৃত হলেন নেত্রকোনার জেলার বারহাট্টা থানার নিজ চিরাম গ্রামের আব্দুল হেকিমের ছেলে উজ্জ্বল। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান জানান, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ মোতাবেক ২৬ মে (সোমবার) বিশেষ অভিযান চলাকালীন সময়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ পৌরসভা এলাকায় মুক্তিযোদ্ধা চত্বরে বিশেষ অভিযান চালিয়ে মাদক কারবারিকে আটক করে। পরে তার শরীর এবং সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৭৭৬ পিস ইয়াবা উদ্ধার করে। তিনি আরো বলেন, শম্ভুগঞ্জ থেকে শ্যামল ছায়া বাসে করে ঈশ্বরগঞ্জে ইয়াবার এই চালান এসেছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হবে এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। ঈশ্বরগঞ্জ থানা এলাকায় মাদক নিয়ন্ত্রণের লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।