ঢাকাMonday , 26 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি গঠন

Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নড়াইল জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির আহ্বায়ক হয়েছেন সিনিয়র আইনজীবী আজিজুল ইসলাম ও এস এম মাহবুব মোর্শেদ জাপলকে সদস্য সচিব করা হয়েছে। রবিবার (২৫ মে) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন গঠিত এ আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইস্রাফিল খবির রাজু, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান। অন্যান্য সদস্যরা হলেন খন্দকার মোতাহার হোসেন, আলমগীর মিয়া, খন্দকার আকরামুল ইসলাম, রাজু আহম্মেদ রাজীব, টুটুল সিকদার, লাভলী আক্তার, এস এম ইকবাল হোসেন। আহ্বায়ক এ কমিটির নেতৃবৃন্দকে ৩ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।