‘এসো নবীন, দলে দলে, ছাত্রদলের পতাকা তলে’এই উদ্দীপনামূলক স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে জেলা ছাত্রদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ। টাঙ্গাইলে সরকারী সা’দত কলেজে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের ন্যায় টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ করা হয়েছে । টাঙ্গাইল তৃণমূল ইউনিটে সাংগঠনিক তৎপরতা ও যোগ্য নেতৃত্ব বাছাই করার লক্ষ্যে শিক্ষা প্রতিস্থান কেন্দ্রিক পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক সদস্য ফরম বিতরণ শুরু হয়েছে। (২৫ মে) রবিবার সকালে সরকারী সা’দত কলেজের অডিটরিয়ামে সাধারণ ছাত্র-ছাত্রীদের উপস্থিত্তিতে এই কর্মসূচী পালিত হয় । সদস্য সংগ্রহ ফরম বিতরণ কার্যক্রমের সভাপতিত্ব করেন, টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক দূর্জয় হোড় শুভ, সঞ্চালনা করেন, টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন। আরও উপস্থিত ছিলেন সরকারী সা’দত কলেজ ছাত্রদলের আহ্বায়ক রিমন হাসান, সদস্য সচিব কামরুজ্জামান আকাশ সহ জেলা ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। ছাত্র রাজনীতিতে নতুনদের সম্পৃক্ত করতে ও গণতান্ত্রিক চেতনায় গড়ে তুলতে এমন কার্যক্রম প্রশংসিত হয়েছে শিক্ষক ও অভিভাবকদের মধ্যেও।

