ঢাকাMonday , 26 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ডাকাত আটক

Link Copied!

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় এলজি(এক নালা) বন্দুকসহ সাইফুল ইসলাম প্রকাশ রোমান (৩৫) নামক এক ডাকাতকে আটক করা হয়। সোমবার (২৬ মে) বেলা ১২টার সময় চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চা-বাগানের পার্শ্ববর্তী হায়দার নাশি নামক স্থান থেকে এই ডাকাতকে আটক করা হয়। আটককৃত ডাকাত সাইফুল ইসলাম প্রকাশ রোমান চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৩নং ওয়ার্ড মালুমঘাট চা-বাগান হায়দার নাশি এলাকার মৃত নুরুল ইসলামের পুত্র। আটককৃত ডাকাত সাইফুল ইসলাম প্রকাশ রোমানের চকরিয়ায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে চকরিয়া থানা একাধিক মামলার রয়েছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আটককৃত ডাকাত সাইফুল ইসলাম প্রকাশ রোমান অস্ত্র নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ ও বিভিন্ন এলাকার স্থানীয় ডাকাতদের একত্রিত হয়ে ডাকাতি করে থাকে। তাকে আটক করার পর আদালতে হস্তান্তর করা হয়েছে।