ঢাকাMonday , 26 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো ১২৬৭ বস্তা জিরা

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে জিরা আমদানি করা হচ্ছে। সোমবার (২৬ মে) সকালে জিরা আমদানির বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া কাস্টমস। এর আগে রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভারতীয় ৪টি ট্রাকে করে ১২৭৬ বস্তা জিরা আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছায়। আখাউড়া কাস্টম্‌সের রাজস্ব কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, ঢাকার পরশী ইমপেক্স ও সততা ট্রেডিং এবং মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল নামে ৩টি আমদানিকারক প্রতিষ্ঠান এই জিরা আমদানি করেছে। কাস্টমস ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে আখাউড়া স্থলবন্দরের মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল। তিনি আরও জানান, প্রতি কেজি জিরা প্রায় ৪ দশমিক ৫ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৫৪৫.৭৬ টাকায় আমদানি করা হয়েছে, যা থেকে সরকার ৯৭ লাখ ৩ হাজার ৬৮০ টাকা রাজস্ব পাবে। আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান বলেন, ‘চলতি বছরে এর আগেও কয়েকবার এই বন্দর দিয়ে জিরা আমদানি হয়েছে। ঈদকে সামনে রেখে আরও আমদানির সম্ভাবনা রয়েছে।’ কর্তৃপক্ষ জানায়, বন্দরের আনুষ্ঠানিক কার্যক্রম শেষে জিরাগুলো আজই খালাস হবার কথা রয়েছে।