ঢাকাSunday , 25 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ৪

Link Copied!

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলামপুর ইউনিয়নে ভিজিএফ (VGF) কার্ড বিতরণকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার দুপুর ১২টার দিকে আলামপুর ইউনিয়ন পরিষদ বাজারে এই সংঘর্ষ হয়। সংঘর্ষে ৪ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহার পূর্বে ইউনিয়নে দুস্থদের মাঝে ১০ কেজি চাল বিতরণের জন্য কার্ড ভাগাভাগী নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা ও সমঝোতা হয়। তবে বেলা ১০টার দিকে পরিষদের ভিতরে চলা আলোচনায় উত্তেজনা সৃষ্টি হয় এব তা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়। সংঘর্ষে উপজেলার ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আলী, সিদ্দিকুর রহমানের ছেলে সাব্বির, বিএনপি কর্মী রাজু ও জুয়েল গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে প্রথমে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। আলামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হোসনে আরা খাতুন বলেন, পরিষদের বরাদ্দগুলো সমঝোতার মাধ্যমে বিতরণ করা হচ্ছে। জামায়াত ও বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা করে সব কিছু সমাধান হয়েছে। বাহিরে দুই পক্ষের মধ্যে যা ঘটেছে, তা আমি জানি না। অন্যদিকে উপজেলা জামায়াতের সেক্রেটারি শামীম হোসাইন অভিযোগ করেন, ভিজিএফ কার্ড নিয়ে প্যানেল চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে গেলে বিএনপি কর্মীরা আমাদের উপর হামলা করেছে। উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান বলেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আমরা উভয় পক্ষের সঙ্গে বসে সমস্যা সমাধানের চেষ্টা করছি। ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।