ঢাকাSunday , 25 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রামপালে ভূমি মেলা উপলক্ষ্যে র‍্যালি অনুষ্ঠিত

Link Copied!

নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যে ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার (২৫ মে) সকাল সাড়ে ৯ টায় সহকারী কমিশনের কার্যালয় চত্বর থেকে এক র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেবাদান কেন্দ্রে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করা হয়। এতে প্রধান অথিতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি ফিতা কেটে দিনব্যাপী এ মেলার উদ্বোধন ঘোষনা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা আফতাব আহমেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প.প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, সমাজসেবা কর্মকর্তা শাহিনুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা ফজলুর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার রণিক হালদার, এআরডিও হাবিবুর রহমান, প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা, সিনিয়রসহ সভাপতি মোতাহার মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সহ সম্পাদক তারিকুল ইসলাম, লায়লা সুলতানা, কবির আকবর পিন্টু প্রমূখ। এ সময় বিভিন্ন ইউনিয়ের ভূমি সহকারী কর্মকর্তা, কর্মচারী ও ভূমি মালিকগণ অংশগ্রহণ করেন।