‘নিয়মিত সরকারী ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি’ এই স্লোগান নিয়ে রোববার গাইবান্ধায় ৩ দিনব্যাপী জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ভূমি মেলা শুরু হয়েছে। মেলা উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসনের আয়োজনে র্যালির উদ্বোধণ করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। শেষে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জহির ইমামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ পরিচালক একেএম হেদায়েতুল ইসলাম, গাইবান্ধা সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম বাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারী জহুরুল হক, উপাধ্যক্ষ মোঃ আব্দুর রশিদ প্রমূখ।

