চাকুরী স্থায়ীকরনের দাবীতে বাগেরহাটে নকল নবিস এসোসিয়েশন মানববন্ধন কর্মসুচি পালন করেছে। রোববার (২৫ মে) সকাল ১১ টায় বাগেরহাট ডিসি অফিস চত্বরে বাগেরহাটে নকল নবিস এসোসিয়েশনের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে দুই শতাধিক বৈষম্য বিরোধী নকল নবীশ অংশ নেয়। এ সময় বক্তব্য দেন, নকল নবিস এসোসিয়েশনের বাগেরহাটের সমন্বয়ক শেখ সোহেল মাহমুদ, জেলা সভাপতি বেদার আলী, ফকিরহাট সভাপতি ফকিরহাট আজিম মোল্লা, সদস্য আসাদুজ্জামান, আসাফুল হক, লুবনা খাতুন, পারভিন প্রমূখ। বক্তারা জানান, সাব-রেজিস্ট্রি অফিসে নিয়োজিত নকল নবীশ (এক্সট্রা মোহরার) দের চাকুরী রাজস্বখাতে স্থায়ী মোহরার পদ সৃজন অন্তর্ভূক্তকরণে আইনমন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরিত প্রস্তাবদ্রুত অনুমোদন দিতে হবে। সারা দেশে ৪৯৭ টি রেজিস্ট্রি অফিসে ৯৭৩ টি স্থায়ী মোহরার পদ রয়েছে, যা দ্বারা রেজিস্ট্রি অফিসের সাথে সংশ্লিষ্ট বিপুল সংখ্যক সেবাপ্রার্থীকে উপর্যুক্ত রূপে সেবা প্রদান করে আসছে। অথচ বিনা বেতনে চাকুরী করে মানবেতর জীবনযাপন করছে। চাকুরী রাজস্বখাতে স্থায়ীকরণ করতে হবে।

