ঢাকাSunday , 25 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে বাদাম ক্ষেতে গাঁজার চাষ, যুবক গ্রেপ্তার

Link Copied!

পঞ্চগড়ে গাঁজার গাছ ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রতন ওরফে লাবু (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৪ মে) বিকেলে সদর উপজেলার পানি মাছ পুকুরী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রতন ওই এলাকার মৃত আজগর আলীর ছেলে। রবিবার (২৫ মে) দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমকে অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, উপ-পরিদর্শক মো. আবু হোসেনের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রতনকে গ্রেপ্তার করে। এ সময় তার দেহ তল্লাশিতে ১০টি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং নিজস্ব বাদাম ক্ষেতের ভেতরে রোপণ করা ৬টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। উদ্ধার গাঁজার গাছগুলোর মোট ওজন প্রায় ২ কেজি ৮০০ গ্রাম। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, গ্রেপ্তার রতনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হয়।