ঢাকাSaturday , 24 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩ উপদেষ্টার পদত্যাগ চেয়েছে বিএনপি

Link Copied!

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টাকে ‘বিতর্কিত’ আখ্যা দিয়ে তাদের পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শনিবার (২৪ মে) রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে সাংবাদিক এই কথা জানান নেতৃবৃন্দ। ওই তিন উপদেষ্টা হচ্ছেন— জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তথ্য উপদেষ্টা মাহফুজ ও আসিফ মাহমুদ।
এর আগে, সন্ধ্যা সোয়া ৭টায় তারা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় প্রবেশ করেন। রাত পৌনে ৮টার দিকেশুরু হওয়া এ বৈঠক ৫০ মিনিটের মতো চলে। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেন। অন্যরা হলেন— স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।
এদিকে, বিএনপির সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টা জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।