গাইবান্ধা পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের অত্যাচারে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। গত কয়েক মাসে এলাকায় অন্তত ৫৫টি ছাগল, বকরীসহ গৃহপালিত পশু কুকুরের আক্রমণে মারা গেছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। গত শনিবার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানিয়েছেন, গভীর রাতে বা ভোরের দিকে এসব কুকুর দলবদ্ধভাবে হামলা চালিয়ে গরু, ছাগল ও হাঁস-মুরগির মতো পশুদের হত্যা করছে। এতে শুধু আর্থিক ক্ষতি নয়, মানসিকভাবেও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে স্থানীয় বাসিরা। এর মধ্যে ৯ নংওয়ার্ডের পূর্বকোমরনই কুঠিপাড়ার স্থানীয় ব্যবসাযী মনু মিয়া বলেন, আমার দুটি ছাগল কুকুরে মেরে ফেলেছে। রাতে আর নিশ্চিন্তে ঘুমাতে পারি না। পাড়ার নুরজাহান বেগম বলেন, আমাদের ১টি ছাগল দিনের বেলায় কুকুর হামলা পশুটি মৃত্যু হয়। এলাকার ভ্যান চালক বাদশা মিয়া জানান, আমি তো কুকুরের ভয়ে ঘর থেকে পশু বের করিনা। একই এলাকার সমাজ সেবক আবু তালেব বিল্লু বলেন, এই এলাকাল ৫৫-৭০ টি পশুর মৃত্যু হয়েছে। তিনি দাবি করেন এ ব্যাপারে প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া। এ বিষয়ে গাইবান্ধা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল হানিফ সরদার সাথে যোগাযোগ করা হলে তারা জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত আছেন এবং দ্রুত কুকুর নিয়ন্ত্রণে জন্য অভিযান পরিচালনার আশ্বাস দিয়েছেন। এদিকে, পশু চিকিৎসকরা বলছেন, বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণ ও তাদের টিকাদান কর্মসূচি জরুরি ভিত্তিতে শুরু না করলে ভবিষ্যতে এর প্রভাব আরও ভয়াবহ হতে পারে। তাই এখনই ব্যবস্থা নেওয়া জরুরী।

