ঢাকাSaturday , 24 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভিজিএফের ১০ কেজি সেদ্ধ চালের বদলে দেয়া হচ্ছে সাড়ে ৮ কেজি আতপ চাল

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের মাঝে সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণকৃত ভিজিএফ চাল বিতরণে অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ। দেয়া হচ্ছে আতপ চাল। সরেজমিনে গিয়ে দেখা যায়, ওজনে কম দেয়া, সেদ্ধ চালের বদলে আতপ চাল বিতরণ ও স্বজনপ্রীতির অভিযোগ তোলে হৈ চৈ করছেন সাধারণ মানুষ। চাল বিতরণকারি পৌর কর্মকর্তা গিয়াস উদ্দিনকে কত কেজি করে চাল বিতরণ করা হচ্ছে বলে প্রশ্ন করা হলে তিনি জানান, প্রতি কার্ডে ১০ কেজি করে চাল দেয়া হচ্ছে। অথচ উপস্থিত সকলের সামনে মাপা হলে দেখা যায় প্রতি কেজিতে দেড় কেজি (১ কেজি ৫০০ গ্রাম) থেকে ২ কেজি চাল কম দেয়া হচ্ছে। জরিনা বেগম জানান, এরা আমাদেরকে কোন কার্ড দেয় নাই। কার্ড দিছে বড়লোকদেরকে। রফিয়া আক্তার জানান, আমরা ১০ কেজি আতপ চাল দিয়া কি করমু! আমরা কি আতপ চাল খাই। ইতা দ খা চিটাগাইঙ্গা মানুষ। সিদ্ধ চাল না দিয়া দিছে আতপ চাল। ঝর্না জানান, আমরা কি ইতা বুঝি! যদ্দুর দে লইয়া আইফরি। অহন দ মাফার পর দেহি দেড় কেজি কম। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি আমাকে জানান, তাদেরকে ধরিয়ে দেন।