ঢাকাThursday , 22 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময় সভা

Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে গাইবান্ধা জেলা বার ইউনিটের সাংগঠনিক মতবিনিময় সভা বৃহস্পতিবার দুপুরে জেলা বার ভবনের ৩য় তলায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গাইবান্ধা জেলা ইউনিট এই সাংগঠনিক মতবিনিময় সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড. গাজী কামরুল ইসলাম সজল। প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক অ্যাড. জিয়াউর রহমান। সংগঠনের জেলা সভাপতি অ্যাড. আব্দুল হালিম প্রামানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবুর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল ওয়াহাব সজিব, ফরহাদ হোসেন নিয়ন, মোস্তফা সারওয়ার সোহান, রবিউল আলম সৈকত, শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, জিল্লুর রহমান, মন্টু আলম প্রমূখ।