ঢাকাThursday , 22 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন

Link Copied!

ফুলবাড়ী উপজেলায় সারা দেশের ন্যায় ঔষধ ব্যবসায়ীদের ৪ দফা দাবী আদায়ে বাংলাদেশ কেমিস্টস্ আন্ডে ড্রাগিস্টস্ সমিতির আহ্বানে ঘন্টাব্যাপি মানববন্ধন। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী-দিনাজপুর মহাসড়কে ঔষধ ব্যবসায়ীদের ৪ দফা দাবী আদায়ে বাংলাদেশ কেমিস্টস্ আন্ড ড্রাগিস্টস্ সমিতি’র আহ্বানে ঘন্টাব্যাপি মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্টস্ আন্ড ড্রাগিস্টস্ সমিতির ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক আনিসুর রহমান (আনিস) তিনি বলেন, আমাদের ৪ দফা দাবি মেনে নিতে হবে। ৪ দফা দাবীর মধ্যে রয়েছে- ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করা, ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসীতে ঔষধ কোম্পানী কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করা, সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা। কিন্তু কোম্পানিগুলি তাদের ইচ্ছামত ঔষধের মূল্য বৃদ্ধি করছে এবং কোম্পানিগুলি তাদের ইচ্ছামত লাইসেন্স বিহীন ঔষধের দোকানগুলিতে ঔষধ সরবরাহ করছে। এসব অনিয়ম বন্ধ করতে হবে। তা না হলে সারা বাংলাদেশ ঔষধ ব্যবসায়ীরা আন্দোলনে যেতে বাধ্য হবে। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ কেমিস্টস্ আন্ড ড্রাগিস্টস্ সমিতির ফুলবাড়ী শাখার কার্যকারী কমিটির সদস্য আলহাজ্ব আরমান বাদসা, আখেরুজ্জামান, রায়হান কাদির, উত্তম কুমার, অর্জুন কুমার, আতাউর রহমান, মতিউর রহমান, মাসুদ রানা। মানববন্ধনে প্রায় ২শত ঔষধ ব্যবসায়ী অংশ নেন। এ সময় প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।