ঢাকাThursday , 22 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে ট্রেনের নিচে ঝাপ দিয়ে যুবকের আত্মহত্যা

Link Copied!

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মো. কামরুজ্জামান (বিপ্লব) (৩২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২২ মে ) সকাল ৯টার সময় চিরিরবন্দর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। উপজেলার সাইতাড়া ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী গ্রামের মাস্টার পাড়ার মৃত আঃ নূর শাহ এর ছেলে মো. কামরুজ্জামান (বিপ্লব)। স্থানীয়রা জানান, কামরুজ্জামান (বিপ্লব) দলিল লেখক সাব-রেজিস্ট্রি অফিস চিরিরবন্দর কর্মরত ছিলেন, বৃহস্পতিবার সকালে পার্বতীপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী কাঞ্চন কমিউটার ট্রেনটি স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ট্রেনের সামনে ঝাঁপ দেয় ওই যুবক। এতে ঘটনাস্থলে সে মারা যায় এবং তার শরীরের দ্বিখণ্ডিত হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও রেলের কর্মরত যারা ছিলেন তারা মরদেহ উদ্ধার করেন। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ওয়াদুত এ বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে চিরিরবন্দরে রেলওয়ে স্টেশন মাস্টার শহীদুল ইসলাম বলেন, কাঞ্চন কমিউনিটর ট্রেন চিরিরবন্দর রেল স্টেশনে আসার সঙ্গে সঙ্গেই সে ট্রেনের সামনে ঝাপিয়ে পড়ে। এতে শরীর দ্বিখণ্ডিত হয়ে তার মৃত্যু হয়। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।