ঢাকাThursday , 22 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রুপগঞ্জে গ্যাস বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ

Link Copied!

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া এলাকার একটি ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকালে এই ঘটনা ঘটে। গ্যাস বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিরা হলেন- কামরুল হাওলাদার (৩০), আতিকুর রহমান (২৫), আফ্রিদি (২৪) এবং হাবিবুর রহমান সোহাগ (৩২)। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। শাওন বিন রহমান জানান, সকালের দিকে নারায়ণগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় চারজনকে জরুরি বিভাগে নিয়ে আনা হলে মধ্যে কামরুলের শরীরের ৩.৫ শতাংশ, আতিকুর রহমানের শরীরের ৫ শতাংশ, হাবিবুর রহমানের সোহাগের শরীরের ১.৫ শতাংশ ও মো. আফ্রিদির শরীরের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধের পরিমাণ কম হওয়ায় তারা সবাই আশঙ্কামুক্ত। বর্তমানে সবাইকে জরুরি বিভাগে অবজারভেশনে চিকিৎসা চলছে। দগ্ধদের উদ্ধার করা প্রতিবেশী আসলাম জানান, তারা সবাই একটি টেক্সটাইল মিলের শ্রমিক। সবাই একই রুমে বসবাস করত। আজ সকালে রান্না করার জন্য ম্যাচ জ্বালানোর সাথে সাথেই গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তারা চারজন দগ্ধ হন। এমন ঘটনায় দ্রুত তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আনা হয়েছে।