শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত সংগঠন ঢাকা মহানগরী জাতীয়তাবাদী হকার্স দল, রেজিঃ নং-৩৪৬১ এর অধিনস্থ মতিঝিল থানা কমিটি বুধবার (২১ মে) গঠিত হয়। আহ্বায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আদর্শের হকার্স নেতা তাজুল ইসলাম ভূঁইয়া এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মনির হোসেন (মনু)। সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

