ঢাকাWednesday , 21 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে এলজিইডি নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে বিক্ষোভ

Link Copied!

জয়পুরহাটে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী শাহ আলমের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে বিক্ষোভ করেছেন স্থানীয় ঠিকাদাররা। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ করেন এবং লিখিত স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে ঠিকাদাররা অভিযোগ করেন শাহ আলম দায়িত্ব নেওয়ার পর থেকেই টেন্ডার অনুমোদন, বিল ছাড়সহ প্রতিটি ধাপে ১ শতাংশ হারে ঘুষ দিতে বাধ্য হচ্ছেন তারা। এমনকি এলজিইডির নিজস্ব রোলার না থাকায় বাইরের রোলার ব্যবহারের অনুমতির জন্যও ঘুষ দিতে হচ্ছে। তারা আরও দাবি করেন বিল প্রদানে অযৌক্তিক বিলম্ব, কাজ আটকে রাখা এবং আর্থিক সুবিধা ছাড়া কোনো কার্যক্রম অনুমোদন না দেওয়ার ঘটনা নিয়মিত হয়ে উঠেছে। অভিযোগ রয়েছে, নির্বাহী প্রকৌশলী নিজেই স্বীকার করেছেন, এই পদে যোগদানের জন্য মোটা অঙ্কের টাকা ব্যয় করেছেন এবং তা ফেরত পেতেই দুর্নীতিতে জড়িয়েছেন। সবচেয়ে গুরুতর অভিযোগ হিসেবে উল্লেখ করা হয়, নওগাঁ জেলার একজন পলাতক আসামিকে গোপনে এনে প্রায় ৮ কোটি ৪০ লাখ টাকার একটি প্রকল্পে চুক্তিবদ্ধ করা হয়েছে। বিক্ষোভকারীরা শাহ আলমকে অবিলম্বে অপসারণ এবং একজন সৎ ও যোগ্য প্রকৌশলীর নিয়োগ দাবি করেন। এ বিষয়ে শাহ আলমের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ জানিয়েছেন, শাহ আলম ইতোমধ্যে বদলি ও ছুটির আবেদন করেছেন। তিনি চলতি বছরের ৩০ জানুয়ারি জয়পুরহাটে যোগদান করেছিলেন।