নড়াইল সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও নড়াইল জেলা বিএনপির বার বার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল কাদের শিকদারের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা, দোয়া অনুষ্ঠান ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে আউড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনের সদর উপজেলার রঘুনাথপুরে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৪নং আউড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান প্রিন্স। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম। এ সময় বক্তব্য রাখন সাবেক এমপি আব্দুল কাদের সিকদারের সহধর্মিনী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, নড়াইল জেলা শাখার সহ-সভাপতি লিমা কাদের শিকদার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলী হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান আলেক, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান প্রমূখ। আলোচনা সভা শেষে গণভোজ অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

