ঢাকাWednesday , 21 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরে গ্রাম আদালত পরিচালনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Link Copied!

যশোরের কেশবপুরে ৭ ইউনিয়নের ৮৪ জন ইউপি সদস্য (ব্যাচ-২) পেল দুই দিন ব্যাপী গ্রাম আদালতের প্রশিক্ষণ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়, স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় ওই প্রশিক্ষণ প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুনের সভাপতিত্বে মঙ্গলবার (২০ মে) কেশবপুর প্রাথমিক শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত দুইদিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান। প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, গ্রাম আদালত প্রকল্পের যশোর জেলা ম্যানেজার অ্যাডভোকেট মহিতোষ কুমার রায়, সমাজ সেবা অফিসার রোকনুজ্জামান, কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মুসা বিশ্বাস।