ঢাকাWednesday , 21 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Link Copied!

বাগেরহাটের শরণখোলায় রায়েন্দা এ উত্তরণের এক্সেস প্রকল্পের ইউনিয়ন পর্যায়ের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২১ মে) সকাল ১০ টায় রায়েন্দা ইউনিয়ন পরিষদ হলরুমে হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশের সহযোগিতায় উত্তরণ সংস্থার বাস্তবায়নে এ্যাক্সেস প্রকল্পের আওতায় প্রকল্প অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডি আর-আর এন্ড ওয়াশ কর্মকর্তা শফিকুল ইসলাম ইমন। সভায় উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা নুর আলম, মনিরুজ্জামান তালুকদার, ইউপি সদস্য কাওসার হোসেন, ইউপি সদস্য মাফিয়া বেগম, ইউপি সদস্য আকলিমা বেগম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাসিবুল ইসলাম এবং স্থানীয় পর্যায়ের পেশাজীবি এবং প্রতিনিধিবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন প্রকল্পের এগ্রিকালচার এন্ড লাইভলিহুড কর্মকর্তা অভিক রঞ্জন মন্ডল, কমিউনিটি ডেভেলপমেন্ট কর্মকর্তা অনিত কুমার দাস এবং রুহুল আমিন। প্রকল্পের কর্মকর্তা বৃন্দ প্রকল্প নিয়ে মুক্ত আলোচনা করেন, পাশাপাশি সভার অংশগ্রহনকারীরা এলাকায় কাজের জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন। উত্তরণের এই প্রকল্পের মাধ্যমে দূর্যোগ ঝুঁকি নিরসণ, জলবায়ু সহনশীল কৃষি ও জীবিকায়ন, স্থানান্তরিত মানুষের সক্ষমতা বৃদ্ধি এবং পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যকর পরিষেবা বিষয়ক কাজের পরিকল্পনা রয়েছে।