ঢাকাWednesday , 21 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় ৬ ইউপি চেয়ারম্যান আটক

Link Copied!

গাইবান্ধায় আইন শৃঙ্খলা সভা শেষে উপজেলা চত্বর থেকে একসঙ্গে ৬ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের আটক করেছে পুলিশ। বুধবার (২১ মে) বিকেলে ফুলছড়ি উপজেলা চত্বর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা আওয়ামীপন্থি চেয়ারম্যান বলে জানা গেছে। আটককৃতরা হলেন- ফুলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান আজহারুল হান্নান, ক‌ঞ্চিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা শালু, ফজলুপুর ইউনিয়নের চেয়ারম্যান আনসার আলী, এরেন্ডাবা‌ড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ, গজারীয়া ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলী খান খুশু ও উড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান কামাল পাশা। ফুলছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, আটককৃত চেয়ারম্যানদের বিরুদ্ধে স্পেসিফিক কোনো অভিযোগ নেই। তবে ফুলছড়ি থানার একটি নাশকতা মামলায় তাদের সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, আটকের পর পরই তাদেরকে গাইবান্ধা সদর থানায় আনা হয়েছে। কিছুক্ষণের মধ্যে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।